একই দিনে তিন মাঠে খেলবে বাংলাদেশ
বাংলাদেশ সময় রাত ৮টায় জাতীয় দলের ক্রিকেটাররা দুবাইতে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুবাইতে ক্যাম্প করেছে টাইগার ক্রিকেটাররা।
সেখানে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নুরুল হাসান সোহান-আফিফ হোসেনরা। সেই সিরিজের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাতে মাঠে নামবে টাইগার ক্রিকেটাররা। খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভির পর্দায়।
একই সময়ে দেরাদুনে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে স্বাগতিক ইন্ডিয়া লিজেন্ডসের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ লিজেন্ডসের তারকারা। এবারের আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে কোনও জয় না পেলেও বেশ ভালোই লড়াই করেছে আফতাব আহমেদ-অলক কাপালিরা। এর মধ্যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া লিজেন্ডসের বিপক্ষে জয়ের সম্ভাবনাও জাগিয়েছে বাংলাদেশের বুড়ো ক্রিকেটাররা। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসের পর্দায়।
কেবল পুরুষ দল নয় আজ রাতে মাঠে নামবে বাংলাদেশের নারী ক্রিকেট দলও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। যেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের নারীরা। আজ রাত ৯টায় বাছাইপর্বের ফাইনালে শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আইসিসি টিভির ওয়েবসাইটে বিনা খরচে দেখা যাবে ম্যাচটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা