উয়েফা নেশনস কাপ: শেষ হলো স্পেন বনাম সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
এ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে স্পেনের বিপক্ষে সুইজারল্যান্ড জিতেছে ২-১ গোলের ব্যবধানে। নেশনস লিগের চলতি আসরে এটিই স্পেনের প্রথম পরাজয়। যার ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান খুইয়েছে তারা। যা দখলে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
সুইজারল্যান্ডের বিপক্ষে আগের ১৮ ম্যাচে মাত্র একটি হেরেছিল স্পেন। সেটি ছিল ২০১০ সালের বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ। সেই ম্যাচে ১-০ গোলে হারের পর শনিবার রাতে আবার হারলো লা রোজারা। এই পরাজয়ে তাদের ফাইনালসে যাওয়ার সমীকরণ বেশ কঠিন হয়ে গেলো।
গ্রুপের পাঁচ ম্যাচে দুই জয়, দুই ড্র ও এক পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে স্পেন। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। মঙ্গলবার রাতে শেষ ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল। যেখানে জয়ের বিকল্প নেই স্পেনের সামনে। ড্র করলেই চলবে পর্তুগালের।
লা রোমারেডা স্টেডিয়ামে ম্যাচের ২১ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জি গোল করলে লিড নিয়ে নেয় সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধে ফিরে জর্দি আলবার গোলে সমতা ফেরায় স্পেন। তবে তিন মিনিট পরই ব্রিল এম্বোলোর গোলে এগিয়ে যায় সুইসরা। যা পরে জয়সূচক গোল হিসেবে প্রমাণিত হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা