অধিনায়ক সোহান একাদশ সাজাচ্ছেন সাকিব
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় সোহান বলেছেন, ‘অবশ্যই যোগাযোগ হচ্ছে (সাকিবের সঙ্গে)। যেহেতু টিম ম্যানেজমেন্টের একটা প্ল্যান আছে, ওই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। যেহেতু, আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি।’
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই মূলত আরব আমিরাতে দুটি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। সেখান থেকে দেশে ফিরে দুই দিন পর নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে লাল-সবুজ জার্সিধারীরা। ওখানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তৃতীয় দল হিসেবে আছে পাকিস্তান। আরব আমিরাতে খেলতে না পারলেও ত্রিদেশীয় সিরিজে থাকবেন সাকিব।
প্রস্তুতির জন্য সংযুক্ত আরব আমিরাত অপেক্ষাকৃত দুর্বল দল হলেও সোহান নিজেদের প্রসেস মেনেই খেলতে চান, ‘প্রথমত, আমি কোনও দল দুর্বল কিংবা ছোট- এই শব্দটা কখনোই ব্যবহার করতে চাই না। তারা যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে, তারা ক্যাপাবল। টি-টোয়েন্টিতে আপনি দেখবেন, যারা যেদিন ভালো খেলে ফল তাদের পক্ষে আসে। অবশ্যই ভালো খেলা ছাড়া আমাদের আর কোনও ওয়ে নেই। আমরা চেষ্টা করবো আমাদের প্রসেসটা ধরে রেখে ভালো ক্রিকেট খেলতে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন