ফ্র্যাঞ্চাইজির মালিক হলে বিপিএল খেলতে পারবেন না সাকিব-মাশরাফি
এদিকে গুঞ্জন রয়েছে, সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়া ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের সাথে যুক্ত আছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে বিসিবি পরিচালক ও বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, বিপিএলে খেলবে এমন খেলোয়াড় সরাসরি ফ্র্যাঞ্চাইজি মালিক হতে পারবেন না। মাঠের খেলা থেকে অবসরের আগে বিপিএলে দলের মালিকানা পাবেন না খেলোয়াড়রা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মল্লিক বলছিলেন, “একটা বিষয় আপনারা ভুল উপস্থাপন করছেন। ভুল বলব না... কোনো বর্তমান প্লেয়ার যারা বিপিএল খেলবে, তারা তো ফ্র্যাঞ্চাইজি মালিক হতে পারবে না। অনেক জায়গায় আমরা দেখছি মাশরাফি, মাশরাফি তো না। একটা টিম এসেছে। যারা বিপিএলে খেলবে সেই প্লেয়ার কোনো ফ্র্যাঞ্চাইজি মালিক হতে পারে না। এটা আমি ক্লিয়ার করলাম।”
এছাড়া মল্লিক জানান, বিপিএলে দল পেতে সাকিবের নামে কোনো আবেদন জমা পড়েনি। এছাড়া সাতটি দল নির্বাচনের ক্ষেত্রে পুরোনোদের গুরুত্ব দেওয়া হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলেন, “সাকিব নামে তো কোনো আবেদনই আসেনি। আমাদের কাছে এসেছিল মোনার্ক লেদারস নামে। আমরা পুরনোদের কিন্তু অগ্রাধিকার দিয়েছি। এটা আমাদের বিসিবির বোর্ড থেকে একটা সিদ্ধান্ত ছিল। যে ফ্র্যাঞ্চাইজি এক বছরের জন্য নিয়ে থাকে সে তো ৬/৭ কোটি টাকা খরচ করেছে। অগ্রাধিকার আমরা তাদেরকেই দিয়েছি। এটাই হলো বড় কথা।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা