গোল, গোল, গোল, প্রথমার্ধের খেলা শেষ,দেখেনিন সর্বশেষ ফলাফল
মাত্র সপ্তাহখানেক আগেই এই মাঠে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে বাংলাদেশের নারীরা। আজ সেই মাঠেই ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে আসার সুখস্মৃতিকে অনুপ্রেরণা নিয়েই নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের ফুটবলাররা। তবে নারীদের সাফ জয় এবং সেই একই মাঠে নেপালের মুখোমুখি হওয়াতে জামাল ভূঁইয়ারা কিছুটা চাপে ছিল বৈকি!
সেই চাপ কাটিয়ে উঠতে ব্যর্থ হলেন বাংলাদেশ দলের ফুটবলাররা। বরং, একা এক অঞ্জন ভিস্তাকে আটকাতেই ব্যর্থ হলো বাংলাদেশের ডিফেন্স লাইন। একাই তিন গোল করেছেন ১৪ নম্বর জার্সিধারী অঞ্জন।
প্রথম গোলটি আসে ১৮তম মিনিটে। বক্সের ডান পাশে ফ্রি-কিক পেয়ে যায় নেপাল। কিক নেন ১০ নম্বর জার্সিধারী ফুটবলার। তার কিক থেকে ভেসে আসা বল পোস্টের মুখে জটলায় চলে আসে। সেখান থেকেই দুর্দান্ত হেডে বাংলাদেশের জালে বল জাড়িয়ে দেন ভিস্তা।
২৭তম মিনিটে দ্বিতীয় গোল করে নেপাল। এবারও গোল করেন ১৪ নম্বর জার্সিধারী অঞ্জন ভিস্তা। প্রথমে নেপালের এক ফুটবলারের শট ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। কিন্তু ফিরতি বলটিই পেয়ে যান অঞ্জন এবং বাম পাশ থেকে মাটি কামড়ানো শটে জড়িয়ে দেন বাংলাদেশের জালে।
৩৮তম মিনিটে তৃতীয় গোল করে নেপাল। এই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন অঞ্জন ভিস্তা। বাম পাশে ফ্রি-কিক পায় নেপাল। কিক থেকে ভেসে আসা বলে আলতো করে মাথা ছুঁইয়ে বাংলাদেশের জালে বল জড়ান তিনি।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান (গোলরক্ষক), রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া (অধিনায়ক), বিপলু আহমেদ, মতিন মিয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, সাজ্জাদ হোসেন, রিমন হোসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live