হকি খেললে গোলরক্ষক হতাম
এরই মধ্যে এই ফ্র্যাঞ্চাইজি লিগে দল নিয়ে বাড়তি মাত্রা যোগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই লিগে সাকিবের মালিকানাধীন মোনার্ক মার্টের মোনার্ক পদ্মা দল অংশ নেবে।
আজ হকির এই লিগের ছয় দলের লোগো উন্মোচন অনুষ্ঠানে দেখা মিললো দেশের অন্য দুই জনপ্রিয় খেলা ক্রিকেট ও আরচারির দুই তারকা খেলোয়াড় নুরুল হাসান সোহান ও রোমান সানার। অনুষ্ঠান শুরুর আগেই হকি চ্যাম্পিয়ন্স ট্রফির টিশার্ট পরে চলে আসেন তারা।
তবে সোহান বেশিক্ষণ থাকেননি। রাতে নিউজিল্যান্ড সফরের বিমান ধরতে হবে বিধায় মূল অনুষ্ঠান শুরুর আগেই চলে যান তিনি। যাওয়ার আগে সবার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সংবাদমাধ্যমের সঙ্গেও কিছুক্ষণ কথা হয় সোহানের। যেখানে হকি নিয়ে নিজের রোমাঞ্চের কথা জানান এ উইকেটরক্ষক ব্যাটার।
ছোটবেলা থেকে ক্রিকেটকে ভালোবেসে ফেলা সোহান কখনও হকি খেলেননি। তবে হকি খেললে গোলরক্ষক হতেন জানিয়ে বলেছেন, ‘আমি কখনও হকি খেলিনি। যদি খেলতাম অবশ্যই গোলরক্ষক হতাম। কারণ ক্রিকেটেও আমি উইকেটরক্ষক। হকি স্টিক হাতে নিলে অন্যরকম এক রোমাঞ্চ কাজ করে।’
এসময় হকির সম্ভাবনা নিয়েও কথা বলেন সোহান। তার মতে, খুব শিগগির হকি বিশ্বকাপ খেলতে পারে বাংলাদেশ। এ বিষয়ে সোহানের ভাষ্য, ‘হকি যেহেতু আমরা বিশ্বের ২৭ নম্বরে আছি। আরেকটু চেষ্টা করলে বিশ্বকাপও খেলা সম্ভব। ক্রিকেটের পর হকিতেও ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হলো। এর সুফল পাওয়া যাবে আশা করি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা