দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে সিরিজে সমতায় ফিরে যা বললেন অধিনায়ক শিখর ধাওয়ান
রান তাড়া করতে নেমে ভারতীয় অধিনায়ক ও ওপেনার শিখর ধাওয়ান ১৩ করে ফিরে যান। অন্য ওপেনার শুভমান গিল ২৮ রানে আউট হন। এরপর তিনে নামা ইশান কিষাণ ও চারে নামা শ্রেয়াস আয়ার ১৬১ রানের জুটি গড়েন। ইশান ৮৪ বলে চারটি চার ও সাতটি ছয়ে ৯৩ রান করে ফিরলে ওই জুটি ভাঙে। ততক্ষণে জয়ের রাস্তা খুঁজে নিয়েছে ভারত। বাকি রানটা শ্রেয়াস ও সঞ্জু স্যামসন তুলে নেন। শ্রেয়াস খেলেন ১১১ বলে ১৫ চারে ১১৩ রানের দুরন্ত ইনিংস। সঞ্জু ৩৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ২৫ বল থাকতে দলকে জয় এনে দেন।
এ দিনের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ২৭৮ রান তোলে। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ দারুণ বোলিং করেছেন। তিনি ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন। প্রোটিয়াদের হয়ে ফরচুন, ওয়েন পার্নেল ও কাগিসো রাবাদা নিয়েছেন একটি করে উইকেট।
ম্যাচের পর ভারত আধিনায়ক শিখর ধাওয়ান বলেন, “গোটা ম্যাচ জুড়েই আমরা ভালো খেলেছি। সত্যি বলতে আমরা যা চেয়েছি তাই হয়েছে। কেশব প্রথমে ব্যাট নিয়ে আমাদের কাজটা অনেক সোজা করে দিয়েছে। এই ম্যাচে ইশান ও সঞ্জুর কথা আলাদা করে বলতেই হবে। দু’জনেই দায়িত্ব নিয়ে ব্যাট করেছে। তবে শুধু ব্যাটিং নয়, আমাদের বোলাররাও ভালো কাজ করে দেখিয়েছে। ওদের তারিফও করতেই হবে। শাহবাজ আহমেদ প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন। খুব ভালো লাগলো ওর খেলা দেখে। সব মিলিয়ে আমরা এই জয়ে খুবই খুশি।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা