আগামীকাল শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নতুন সময়ে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, “এটা সত্য যে, আমাদের হাতে অপশন কম। আমরা জানি বিশ্বকাপে দল কেমন হবে। সবাইকে অন্তত একটি করে ম্যাচে সুযোগ দিয়েছি যাতে আমরা বুঝতে পারি যে বিশ্বকাপে দলের কম্বিনেশন কেমন হবে।”
“আমাদের সর্বশেষ তিন ম্যাচেই আমরা কয়েক ওভার পর পর উইকেট হারিয়েছি। ফলে কোনো মোমেন্টাম পায়নি। ইনিংস মেরামত করতে বাধ্য হয়েছে আমাদের ব্যাটাররা। কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে।”
আগামীকাল পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচেও জয়ের লক্ষ্য থাকবে বাংলাদেশ অধিনায়কের, “আমরা জেতার জন্যই এখানে আসব। যদি জিতি তাহলে বিশ্বকাপের আগে মোমেন্টাম পাবো। তাই আগামীকালের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”