সাকিব ও লিটনের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ
এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে কাঙ্খিত শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। বাংলাদেশ দলীয় ৭ রানেই হারায় সৌম্যর উইকেট।
তিনি নাসিম শাহর বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে মিড অনে শাদাব খানের হাতে ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ৪ রানে। দিনের শুরু থেকেই আঁটসাঁট ব্যাটিং করেছেন শান্ত। খানিক বাদে লিটনকে সঙ্গে নিয়ে বড় শট খেলে চাপ মুক্ত হওয়ার চেষ্টা করেন তিনি।
যদিও ১৫ বলে ১২ রান করে মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এরপর সাকিবকে নিয়ে বাংলাদেশের রান বাড়াতে থাকেন লিটন। এই ডানহাতি ব্যাটার ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। এরপর বেশিদূর এগোতে পারেননি তিনি।
মোহাম্মদ নওয়াজের ওপর চড়াও হতে গিয়ে ব্যক্তিগত ৬৯ রানে ডিপ স্কয়ার লেগে ওয়াসিমের হাতে ক্যাচ দেন তিনি। এর ফলে সাকিবের সঙ্গে তার ৮৮ রানের জুটি ভেঙেছে। লিটন নিজের ইনিংস সাজান ২ ছক্কা আর ৬ চারে।
লিটন ফিরলেও আফিফ হোসেনকে নিয়ে ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৭০ রানের ইনিংস খেলেছিলেন টাইগার অধিনায়ক। হাফ সেঞ্চুরির পর ইনিংস খুব বেশি বড় করতে পারেননি সাকিব।
তিনি ব্যক্তিগত ৬৮ রানে নাসিম শাহকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন শাদাব খানের হাতে। তার ইনিংসটি সাজানো ছিল ৩ ছক্কা আর ৭টি চারে। ইনিংসের শেষদিকে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইয়াসির আলী মাত্র ১ রান করে ফেরেন ওয়াসিমের বলে। আফিফ ১১ রান করে হয়েছেন রান আউট।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ১৭৩/৬ (২০ ওভার) (সৌম্য ৪, শান্ত ১২, লিটন ৬৯, সাকিব ৬৮, আফিফ ১১; ওয়াসিম ২/৩৩, নাসিম ২/২৭)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই