সৌম্য সরকারকে যে ইঙ্গিত দিলেন শ্রীরাম
মূলত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সৌম্য সরকারের খেলা মনে ধরেছে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের। দই ম্যাচ মিলে তিনি রান করেছেন ২৭। তবে ২ ইনিংসেই সৌম্য সরকারের খেলা ভালো লেগেছে বলে জানিয়েছেন শ্রীধরন শ্রীরাম।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৭ বলে ২৩ রান করেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এই ব্যাটসম্যান। আজ পাকিস্তানের বিপক্ষে চার বলে করেছেন চার রান। ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচ শেষে তার ব্যাটিং নিয়ে তিনি বলেছেন, ‘সৌম্য দলের স্বার্থে খেলে। নিজের জন্য চিন্তা করে না।’
শ্রীরাম বলেন, “সে শট খেলে আউট হয়। এটাই তার অভিপ্রায়। আমি মনে করি সে দলের স্বার্থে খেলে, দলের প্রয়োজেনে খেলে। প্রথম ২ ওভারে আমরা ৬/৭ রান পেয়েছি। দলের রান বাড়াতে গিয়ে সে আউট হয়ে গেছে। এটাই স্বাভাবিক। শেষ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করে ভালো খেলেছিল। আমি মনে করি এটা ভালো লক্ষণ। তার মতো খেলোয়াড়রে মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে।”
সৌম্যের দলে অন্তর্ভুক্তি নিয়ে শ্রীরাম বলেন, “আমাদের হাতে দুই দিন সময় আছে। বিষয়টি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো। পরিবর্তন হতে পারে। আমরা জানি আমাদের কী চাই, এ ব্যাপারে আপনাদের কয়েকদিনের মধ্যে জানাতে পারবো।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা