চমক দিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের চার দলের নাম জানালেন ওয়াসিম
সেমিফাইনালের চার দলের নাম নিশ্চিত না জানালেও তিনটা দল তার কাছে পরিষ্কার। ওয়াসিম জানিয়েছেন, ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া এবার খেলবে বিশ্বকাপের শেষ চারে। তিনি অবশ্য এখানেই থামেননি। জানান, এবারের বিশ্বকাপে ডার্ক হর্স হয়ে উঠতে পারে দক্ষিণ আফ্রিকা।
সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াসিম বলেন, ‘সেমিফাইনালে আমি অস্ট্রেলিয়া, ভারত এবং পাকিস্তানকে দেখতে চাইব। তবে আমার মতে, এই বিশ্বকাপের কালো ঘোড়া হয়ে উঠতে পারে দক্ষিণ আফ্রিকা।’
এই মুহূর্তে অস্ট্রেলিয়া নিজেদের দেশে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছে। সেখানে প্রথম দু'টি ম্যাচ হেরে তারা এরই মধ্যে সিরিজ খুইয়ে বসেছে। ওদিকে পাকিস্তান আছে নিউজিল্যান্ডে। সেখানে তারা ত্রিদেশীয় টি-২০ সিরিজে খেলছে। আর ভারত অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত।
অস্ট্রেলিয়া গেল বারের চ্যাম্পিয়ন দল। এ বছরের বিশ্বকাপ আবার আয়োজন করছে তারাই। যে কারণে শিরোপা ধরে রাখার জোর সম্ভাবনাই আছে দলটির। আকরামের ভবিষ্যদ্বাণীতে থাকা বাকি দুই দল ভারত ও পাকিস্তান নিজেদের সবশেষ শিরোপা জিতেছিল যথাক্রমে ১৫ ও ১৩ বছর আগে।
ভারত অবশ্য এখন আইসিসির টি-২০ বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে। পাকিস্তান আছে চারে। তবে শেষ দুই বহুজাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলে বাবর আজমের দলও প্রত্যাশা তৈরি করেছে আকরামের মনে। আগামী ২৩ অক্টোবর ভারত ও পাকিস্তান মুখোমুখি লড়াই দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা