টি-২০ বিশ্বকাপে বাটলারের চোখে হট ফেভারিট যে দল
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার দলগুলোর জন্য বাড়তি পাওয়া ছিল আরব আমিরাতের কন্ডিশন আর উইকেট। তাই শিরোপা জয়ের দৌঁড়ে উপমহাদেশের দলগুলো কিছুটা হলেও এগিয়ে ছিল। তবে ভারত-পাকিস্তানের মতো দলগুলোকে টেক্কা দিয়ে মরুর বুকে বিশ্ব সেরার মুকুট পড়েছিল অজিরা। এবার ঘরের মাঠে তাদের বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন।
সামর্থ্য আর সাম্প্রতিক ফর্ম মিলিয়ে এবারও ট্রফির বড় দাবিদার অস্ট্রেলিয়া। পাশাপাশি ঘরের মাঠের সুবিধাও পাবে অজিরা। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে তাদের স্কোয়াডও বেশ ভারসাম্যপূর্ণ। অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার-অ্যারন ফিঞ্চদের সঙ্গে আছেন টিম ডেভিড কিংবা জশ ইংলিসের মতো তরুণ ক্রিকেটাররা।
বাটলার বলেন, 'টি-টোয়েন্টি এমন একটি খেলা, যেটা হতে পারে অপ্রত্যাশিত। তবে ইতিহাস বলে, সাধারণত বড় টুর্নামেন্টে স্বাগতিকরাই কিছুটা ফেভারিট থাকে।'
এদিকে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অজিদের ২-০ ব্যাবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই সিরিজে অজিদের পাত্তাই দেয়নি ইংলিশরা। বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্সে ফুরফুরা ইংলিশ শিবির।
বাটলার বলেন, 'আমাদের অনেকেই অস্ট্রেলিয়ায় এসেছে, খেলেছে এবং এখানকার কন্ডিশন জানে। তবে অবশ্যই কেউ অস্ট্রেলিয়া দলের মতো কন্ডিশন সম্পর্কে জানবে না বা অভ্যস্ত হবে না। একই সঙ্গে তারা বর্তমান চ্যাম্পিয়ন। তাই তাদেরকে সম্ভবত টুর্নামেন্টের ফেভারিটদের একটি হিসেবে ধরতে হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা