জন্মদিনে বাবরকে চমক দিল আইসিসি
এজন্য শনিবার (১৫ অক্টোবর) মেলবোর্নের রিজেন্ট থিয়েটার প্লাজার বলরুমে উপস্থিত হয়েছিলেন বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের অধিনায়করা। ফটোসেশন শেষ করে প্রশ্ন-উত্তর পর্বের এক পর্যায়ে সঞ্চালক কিছুটা রহস্য নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চকে মঞ্চে ডাকেন। কিন্তু অজি অধিনায়ক একটু দেরি করছিলেন, তাই নিয়ে রহস্য তৈরি হয় বাকিদের মধ্যে।
কিন্তু একটু পরেই জানা গেল তার দেরি করার আসল কারণ। হাতে একটা কেক আর ছুরি নিয়ে সামনে আসেন ফিঞ্চ এবং সেটা তুলে দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের হাতে। বাবরকে চমকে দিয়ে হঠাৎ করেই অনুষ্ঠানের সঞ্চালক বলে ওঠেন- ‘শুভ জন্মদিন।’
পাকিস্তানের এই তারকা ব্যাটার জীবনের ২৭ বছর পূর্ণ করে ২৮তম জন্মদিন পালন করলেন। এসময় বাবরের পাশে বসে ছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচার্ড বেরিংটন। তার সাহায্য নিয়ে বাবর কেকটি কেটে নিজের জন্মদিন পালন করেন।
কিন্তু অস্ট্রেলিয়ায় ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গান গাওয়ার চল নেই। তাই কেক কাটার সময় বাবরকে হাত তালি দিয়ে অভিবাদন জানান সব অধিনায়ক। আইসিসির নজিরবিহীন এই অনুষ্ঠানে জন্মদিনটাকে পাক অধিনায়কের জীবনে একটু আলাদা করে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা