আর্জেন্টিনা নয় কাতার বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী দলকে ফেভারিট দাবি করলেন মেসি
বরং চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেই বিশ্বকাপের দাবিদার বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। ডাইরেক্ট স্পোর্টসস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন কাতার বিশ্বকাপের পাঁচ ফেভারিটের নাম জানিয়েছেন মেসি। যেখানে বিশ্বকাপের সবচেয়ে বড় দুই দাবিদার বলতে ব্রাজিল এবং ফ্রান্সের নামই বলেছেন মেসি।
এছাড়াও অন্য তিন দল ইংল্যান্ড, জার্মানি এবং স্পেনকেও কাতার বিশ্বকাপের ফেভারিট বলে মানছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির ভাষ্যে, ‘বিশ্বকাপে ফেভারিটের কথা বলছেন। আমার মনে হয় বড় দলগুলো যেমন ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড এবং স্পেন এবার ফেভারিট। আমি হয়ত অন্য বড় দলের নাম ভুলেও যেতে পারি।
তবে আমাকে যদি কেবল একটা বা দুইটা নাম বলতে বলেন যারা বিশ্বকাপের দাবিদার। তাহলে আজকের অবস্থা অনুযায়ী বলতে হয়, ব্রাজিল এবং ফ্রান্স এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দুই দাবিদার।’
আর্জেন্টিনার চোট সমস্যা নিয়ে দুঃশ্চিন্তায় আছেন মেসি। আর বিশ্বকাপের আগে মেসিকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে দলের সেরা তারকা অ্যানহেল দি মারিয়া, পাওলো দিবালাদের ইনজুরি সমস্যা। মেসি এই বিষয়ে আরও বলেন,
‘চোট আমাদের জন্য দুঃশ্চিন্তার কারণ। দিবালা এবং দি মারিয়ার যে চোট হয়েছে, সত্যি বলতে ব্যক্তিগতভাবে এটা আমাকে দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে। আপনি যখন এমন কিছু দেখবেন তখন আপনি ভয় পাবেনই। তবে আমরা আমাদের সেরা পারফর্ম করার চেষ্টা করবো এবং নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চাইব।’
মেসি আর্জেন্টিনাকে ফেভারিট ভাবুক আর নাই-বা ভাবুক, আসন্ন কাতার বিশ্বকাপের আগে রেড হট ফর্মে আছে আকাশী-নীল জার্সিধারীরা। এখন পর্যন্ত টানা ৩৪ ম্যাচ অপরাজিত আছে দলটি। বিশ্বকাপের গ্রুপ পর্ব পর্যন্ত এই ধারা ধরে রাখতে পারলে নতুন রেকর্ডও গড়তে পারবে মেসির আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- সংসদে নতুন আইন পাস: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
- ১০ জনের বার্সাকে হারিয়ে সেমিফাইনালের পথে অ্যাতলেটিকো