ভারত বনাম পাকিস্তানের ম্যাচ না হলে বিশাল অংকের লোকসান গুনতে হবে আইসিসিকে
অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদফতরের মতে, আজ মেলবোর্নে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। সে হিসেবে ১০-২৫ মিলিমিটার বৃষ্টি হলে সব আশা শেষ। তখন দুই দলকে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হবে।
আর পয়েন্ট ভাগাভাগি হলে ভারত-পাকিস্তান দুই দল যেমন খেলার মাঠে সুবিধাজনক অবস্থানে থাকবে না, তেমনি আইসিসিকেও গুনতে হবে মোটা অংকের ক্ষতিপূরণ।
আইসিসির নিয়মানুযায়ী, দশ ওভারের কম খেলা হলে অর্থাৎ বল মাঠ না গড়ালেই টিকিটের টাকা দর্শকদের ফেরত দিতে হবে। আর এই টিকিটের টাকার পরিমাণটাও নেহাত কম নয়। এই ম্যাচকে ঘিরে কি পরিমাণ আগ্রহ দর্শকের মাঝে ছিলো, সেটা বুঝা যাবে টাকার অংকটা দেখে।
যদি ম্যাচটি শেষ পর্যন্ত না হলে বড় লোকসানের মুখে পড়বে আইসিসি। পাকিস্তানের দৈনিক ডেইলি জংয়ের রিপোর্ট অনুযায়ী, বৃষ্টি বা কোনো কারণে ম্যাচটি না হলে ৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ গুনতে হবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিকে।
এই টাকার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭০ কোটি টাকারও বেশি। ফলে আর্থিকভাবে বেশ ভালো ক্ষতির সম্মুখীন হতে হবে আইসিসিকে। বলা যায়, বেশ ভালোই বেকায়দায় পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
ম্যাচ না পারলে দর্শকের হবে মন খারাপ, লড়াই করতে না পারলে ক্রিকেটাররা ভুগবেন আফসোসে, ক্ষতিপূরণ গুনতে গিয়ে আইসিসির কপালে পড়বে চিন্তার ভাঁজ। সব মিলিয়ে মাঠে বাইরের লড়াই বেশ ভালোভাবেই জমিয়ে তুলেছে প্রকৃতি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা