সব দোষ নিজের কাঁদে নিয়ে পদত্যাগ করলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ
ওয়েস্ট ইন্ডিজ দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সিমন্সেরই অবদান। ২০১৯ সালে দ্বিতীয় দফার দায়িত্বের আগে ১৮ মাস দায়িত্ব পালন করেছেন। আর সেই সময় মহাতারকায় ভরপুর ক্যারিবীয় দলটিকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন তিনি। তখন ব্যাটিং অ্যাপ্রোচে ছয় মারার মানসিকতা তৈরির পেছনে তারই প্রেরণা কাজ করেছে বেশি। সেই দলটার ব্যর্থতায় সিমন্স ভীষণ ব্যথিত, ‘আমি স্বীকার করছি শুধু দল হিসেবে বিষয়টা আমাদের কষ্ট দিচ্ছে না, জাতি হিসেবেও। বিষয়টা খুবই হতাশাজনক এবং হৃদয়বিদারক।’
সবার কাছে ক্ষমা চেয়ে সিমন্স বলেছেন, ‘আমরা সেরাটা দিতে পারিনি। এখন একটা টুর্নামেন্ট দেখতে হবে আমাদের ছাড়া। কেন এমন হলো এর ব্যাখ্যা আমার কাছে নেই। সেজন্য আমি ভক্ত, অনুসারীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
এই সময়ে টেস্ট দলের ফলাফল ধারাবাহিকভাবে উন্নতি করলেও টি-টোয়েন্টির গল্পটা ছিল ভিন্ন। বিগত দুই বিশ্বকাপে তারা আগে বিদায় নিয়েছে। ২০২১ সালে ৫ ম্যাচে হেরেছে ৪টি।
বিদায় বলে দিলেও সিমন্স অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে শেষবারের মতো দায়িত্ব পালন করবেন। সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর পার্থে। তিনি আরও বলেছেন, বিশ্বকাপ ব্যর্থতায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালিত ময়নাতদন্তেও অংশ নেবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা