উইকেটের দু'দিকেই বল ঘোরাতে পারি: তাসকিন
তাসকিনের এই সুপারভ পারফরম্যান্সে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে দ্বিতীয় রাউন্ডে প্রথম জয়ের (৯ রানের ব্যবধানে) দেখা পেলো বাংলাদেশ। আর মূল পর্বে ১৫ বছর পর পেলো প্রথম জয়ের দেখা।
অস্ট্রেলিয়ার মাটিতে পেসাররা ভালো সুবিধা পাবেন, এটাই স্বাভাবিক। বাংলাদেশের পেসাররাও পেয়েছেন। প্রথম ম্যাচেই সেটা প্রমাণ হয়েছে। ম্যাচ শেষে সেরা হিসেবে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাসকিন জানিয়েছিলেন, জয়টা দলের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, ‘খুব ভালো একটা জয় পেয়েছে দল। দলের জন্য এ জয়টা খুব দরকার ছিল।’
তাসকিন আরও বলেন, ‘দলের জন্য খুব ভালো একটা জয়। দলের এই মুহূর্তে এই জয়টা দরকার ছিল। দলগতভাবে আমরা ভালো খেলেছি। আমি খুশি, দলের জন্য অবদান রাখতে পারার জন্য।’
প্রথম দুই বলেই উইকেট। কিভাবে সম্ভব হলো? ওই মুহূর্তে সেই দুটি ডেলিভারি সম্পর্কে জানতে চাইলে তাসকিন বলেন, ‘আমি বেসিকটা ধরে রেখেছিলাম। প্রথম ইনিংসে বল মুভ করছিল। তাই আমি টেস্ট ম্যাচে যে লেন্থে বল করি, সেই লেন্থেই বল করেছি।’
পেস বোলিং কোচ, সাবেক দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অ্যালান ডোনাল্ডের থেকে পাওয়া শিক্ষা কাজে লেগেছে কি না, সে সমপর্কে তিনি বলেন, ‘আমি দুই দিকেই বল সুইং করাতে পারি। সেটাই এই ম্যাচেও আমার মূল লক্ষ্য ছিল। আমি এ বিষয়টা নিয়ে বিশ্বকাপে আসার আগে থেকেই কাজ করেছি। সেটাই আজ কাজে লাগাতে পেরে আমি খুশি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা