6,6,6,6,6,6,4,4,4,4 চার ছক্কার ঝড়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন স্টইনিস
পার্থে এদিন মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি করে নজির গড়লেন স্টইনিস। অস্ট্রেলিয়ার ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতরান করা নজির গড়লেন স্টইনিস। আর টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড। শেষ পর্যন্ত ১৮ বলে ৬টি ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৫৯ রানে অপরাজিত ছিলেন স্টইনিস।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বেশ নড়বড় করছিল। অজিদের বোলারদের দাপটে তারা এক প্রকার কোঁঠাঁসা হয়েই ছিল। তবে চোট সারিয়ে এ দিন ওপেন করেন পাথুম নিশঙ্কা। আর তাঁর ব্যাটে ভর করেই খারাপ সময়ে অক্সিজেন পায় শ্রীলঙ্কা। তিনি ৪৫ বলে ৪০ রান করেন। এ ছাড়া ধনঞ্জয় ডি’লিসভা করেন ২৩ বলে ২৬ রান। তবে শ্রীলঙ্কাকে ১৫০ রানের গণ্ডি পার করি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভালো করেনি অস্ট্রেলিয়া। ১০ বলে ১১ করে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। এর পর ১৭ বলে ১৮ করে আউট হন মিচেল মার্শ। কিন্তু মার্শের উইকেট হারানোর পর গ্লেন ম্যাক্সওয়েল এসে রানের গতি বাড়ান অস্ট্রেলিয়ার। তবে তিনি মাত্র ১২ বলে ২৩ করে আউট হয়ে যান। তাতে অবশ্য কোনও ক্ষতি হয়নি। ম্যাক্সওয়েলের পথেই শুরু থেকে হাঁটতে শুরু করেন স্টোইনিস।
ঝড়ো হাফসেঞ্চুরি করে তিনি অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দেন। ১৭ বলে হাফসেঞ্চুরি করে নজিরও গড়েন স্টোইনিস। অস্ট্রেলিয়ার ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতরান করা ব্যাটসম্যান হলেন স্টোইনিস। শেষ পর্যন্ত ১৮ বলে অপরাজিত ৫৯ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন স্টোইনিস।
সেই সঙ্গে স্টোইনিস ঝড়ে অস্ট্রেলিয়ার রানরেটও ভালো জায়গায় পৌঁছে গেল। এ দিন ১৬.৩ ওভারে জয়ের লক্ষ্যে (১৫৮) পৌঁছে যায় অস্ট্রেলিয়া। একদিকের উইকেট আঁকড়ে ৪২ বলে ৩১ করেন ফিঞ্চ। ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি’সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা ১টি করে উইকেট নিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা