মাশরাফি ভাই'র পর তাসকিন এখন পেসারদের নেতা
পাশাপাশি সাম্প্রতিক সময়ে তার চেষ্টা ও ফর্ম প্রশংসার যোগ্য। তাছাড়া দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েই দিলেন, বাংলাদেশের পেস বোলিং ইউনিটের নেতা এখন তাসকিন। মাশরাফি বিন মর্তুজার অবসরের পর এই জায়গাটা তিনি দ্রুত পুরণ করে ফেলেছেন।
নেদারল্যান্ডস বিপক্ষে ইনিংসের প্রথম ২ বলে ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন তাসকিন। এরপর ডেথ ওভারে বোলিংয়ে এসে তুলে নেন আরও ২টি উইকেট। ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা ফিগার সহ হন ম্যাচ সেরাও।
তাই প্রোটিয়া লড়াইয়ের আগে এই পেস বোলারের দিকেই চেয়ে থাকবে বাংলাদেশ। সাকিব বলেন, 'আমরা দারুণ কিছু তরুণ পেস বোলার পেয়েছি। হাসান মাহমুদও তাদের মধ্যে একজন।'
'আমি মনে করি মাশরাফি ভাই'র পর গত দুই থেকে তিন বছরের ভেতর তাসকিন আমাদের পেস বোলিং বিভাগের নেতা হয়েছে। সব মিলিয়ে আমি মনে করি, আমাদের দুর্দান্ত পেস বোলিং অ্যাটাক আছে।'
একটা সময় স্পিননির্ভর একাদশ সাজালেও এখন এই দৃশ্য বদলে যেতে শুরু করেছে। একাদশে পেসারের আধিক্য বাড়ার সঙ্গে তাসকিন-হাসানদের গুরুত্বও বুঝতে শিখেছে বাংলাদেশ।
সাকিব আরও বলেন, 'আমরা এখন পেসারদের গুরুত্ব বুঝছি। এবং আমি মনে করি, আমাদের দুর্দান্ত পেস বোলিং ইউনিট আছে। প্রতিটি ফরম্যাটেই আমাদের পেসাররা দুর্দান্ত করছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা