ভারতের দুশ্চিন্তার কারণ অধিনায়কের অফফর্ম
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বর্তমান সময়ে যে কয়জন অভিজ্ঞ ক্রিকেটার আছেন তাদের একজন রোহিত। লম্বা সময় ধরে ভারতকে সার্ভিস দেয়া এই ওপেনার এখন নেতৃত্ব ভারও সামলেচ্ছেন। তবে ব্যাট হাতে সময়টা যেন তার পক্ষে কথা বলছে না।
সর্বশেষ ১০ টি-টোয়েন্টি ইনিংসে রোহিতের হাফ-সেঞ্চুরি মাত্র একটি। তার সাম্প্রতিক ফর্ম আরও খারাপ। সর্বশেষ ৫ ইনিংসে দুই ডাকসহ তিনবারই দুই অঙ্ক ছোঁয়ার আগেই সাজঘরে ফিরেছেন ভারত অধিনায়ক। আর এই ৫ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মোট ৬৪ রান।
গাভাস্কার বলেন, 'রোহিতকে আমরা যেভাবে খেলতে দেখি সেভাবে খেলতে পারছে না, এটা সত্যিই উদ্বেগের বিষয়। আমি মনে করি, সে যদি ফর্মে ফেরে তাহলে দলের বাকিদের (ব্যাটারদের) জন্য কাজটা সহজ হয়ে যাবে।'
দলকে বড় সংগ্রহ এনে দিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওপেনাররা। তাদের ব্যাটেই মূলত ইনিংসের ভিত গড়ে উঠে। আর রোহিতের মতো একজন অভিজ্ঞ ওপেনার ভারতের ব্যাটিং লাইনআপেরই বড় এক স্তম্ভ। তাই দলের ভালো শুরুর জন্য তার ফর্মে ফেরার বিকল্প নেই।
গাভাস্কার বলেন, 'আপনি একটি ভালো শুরু এনে দেন এবং ভালো ভিত গড়ে দেন তাহলে চার বা পাঁচে যারা ব্যাটিং করবে তারা প্রথম বল থেকেই শট খেলতে পারবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা