ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক সাকিব
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাট হাতে কেউ দাঁড়াতে পারেনি শেষ পর্যন্ত মাত্র ১০১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।অধিনায়ক সাকিব মনে করেন, খারাপ বেশি করেছে ব্যাটাররা। দুইশ’ রান তাড়া করতে না পারলেও ভালো ব্যাটিং করা উচিত ছিল।
তিনি জানান, পরিকল্পনায় তেমন ভুল ছিল না। তবে ম্যাচে তা বাস্তবায়ন করতে পারেনি দল। ইমপ্রুভ (উন্নতির) করার অনেক জায়গা আছে। পরক্ষণেই তিনি বলেন, এভাবে বারবার ইমপ্রুভের কথা বলতে যদিও ভালো লাগে না।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “রাইলিকে নিয়ে পরিকল্পনা করেই নেমেছিলাম। পেস বোলিং নিয়েই পরিকল্পনা ছিল। কিন্তু পারিনি। আমরা জানি, তিনি কতটা ভয়ঙ্কর ব্যাটার। টি-২০ ফরম্যাটে তার মতো করে একজন খেললে কঠিন হয়ে যায়। ম্যাচ হারলে খারাপ লাগে। বড় ব্যবধানে হারলে বেশি খারাপ লাগে। কিন্তু সামনেই আমাদের ম্যাচ আছে। ওই ম্যাচ নিয়ে ভাবতে হবে।’
সাকিব জানান, বোলিং খুব খারাপ হয়েছে মনে হয়নি তার। শুধু রুশোর ব্যাটিং পার্থক্য গড়ে দিয়েছে। এছাড়া ম্যাচে তারা বেশ কিছু নো বল দিয়েছেন। যেটা পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তিনি। তবে দুইশ’ রান তাড়া করতে না পারলেও কাছাকাছি যাওয়া উচিত ছিল বলে উল্লেখ করেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার।
সাকিব বলেন, “দুইশ’ রান তাড়া করে আমরা হয়তো অভ্যস্ত নয়। তবে আমাদের ভালো ব্যাটিং করার সুযোগ ছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। হয়তো আমরা দুইশ’ রান তাড়া করার জন্য প্রস্তুত ছিলাম না। ভালো ব্যাটিং মানে দুইশ’ রান তাড়া করে ফেলতাম এমনও নয়। কিন্তু ভালো করার সুযোগ ছিল। এই জায়গাগুলোয় উন্নতি আনতে হবে”।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা