সাকিবের জন্য আরেক দুঃসংবাদ
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। ফলে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারের দিনে আরেকটি দুঃসংবাদ পেলেন পোষ্টারবয় সাকিব।
মোজাম্মেল হক বলেন, বিধি অনুযায়ী তার সঙ্গে দুদক এখনও চুক্তিবদ্ধ। কিন্তু বিভিন্ন বিষয়ে সাকিব আল হাসান এখন বিতর্কিত। কোনও বিতর্কিত মানুষের সঙ্গে দুদক নিজেকে জড়াতে চায় না। যার কারণে সাকিবকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করবে না দুদক।
তিনি আরও বলেন, আসন্ন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কোনও কার্যক্রমেও সাকিবকে রাখা হবে না।
এর আগে, ২০১৮ সালে সাকিব আল হাসানের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দুদকের চুক্তি হয়েছিল। এ ছাড়া হটলাইন-১০৬ উদ্বোধনকালেও তার সঙ্গে কাজ করে দুদক। তবে গত ২০ সেপ্টেম্বর অ্যাম্বাসেডর হিসেবে সাকিবকে রাখা হবে কিনা- এ বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছিলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। আর আজ সেই অপেক্ষার অবসান ঘটালেন দুদক কমিশনার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা