শৃঙ্খলা ভেঙে সিডনিতে সাকিবের বাণিজ্যিক কর্মকান্ড
অভিযোগ উঠেছে, তিনি নাকি বিসিবির বা টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়েই সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। দাওয়াতে যোগ দিয়েছেন শুধু এমনটা নয় এর বিনিমিয়ে নিয়েছেন ব্যপক অর্থও!
ব্রিসবেনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিলেন বলে অভিযোগ। সিডনিতে পৌঁছে দলের নিয়ম ভেঙে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অর্থের বিনিময়ে। ১৫ হাজার ডলার সম্মানী নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ছবি তোলেন তিনি।
বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস ও খালেদ মাহমুদ সুজনের আপত্তি উপেক্ষা করে তাসকিন আহমেদকে অনুষ্ঠানে নিয়ে গেছেন সাকিব। সেদিনই (মঙ্গলবার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দলবল নিয়ে সিডনিতে পৌঁছান। বিসিবির দুই পরিচালক বিষয়টি সভাপতিকে অবহিত করেন।
শৃঙ্খলা ভাঙায় সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, জানতে চাওয়া হলে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা অনুষ্ঠানটি বাতিল করেছিলাম। সাকিবকে যেতে নিষেধ করা হলেও শোনেনি। বিষয়টি বোর্ড জানে। বিশ্বকাপ শেষে যা করার করা হবে।’
২৫ অক্টোবর ‘এন এক্সক্লুসিভ ডিনার উইথ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার্স’ শিরোনামের প্রচারণায় ক্রিকেটারদের সঙ্গে একই টেবিলে নৈশভোজ করা, ক্রিকেটারদের সঙ্গে কথা বলা, এককভাবে ছবি তোলা এবং সাকিবসহ ক্রিকেটারদের স্বাক্ষর করা ব্যাট প্রদানের বিভিন্ন প্যাকেজের কথা উল্লেখ করা হয়।
প্রচারণায় প্যাকেজ ভেদে বিভিন্ন ডিনার টেবিলের টিকিটের দাম ছিল বিভিন্ন রকম। ব্যক্তিগত টিকিট ৯০ অস্ট্রেলিয়ান ডলার, স্পেশাল ক্রিকেটার্স টিম টিকিটস ৫০০ ডলার (সর্বোচ্চ ১০ জনের টেবিল), সিলভার স্পনসরশিপ ১০০০ হাজার ডলার (৫ জনের টেবিল), পাওয়ার্ড বাই স্পনসরশিপ ২০০০ ডলার (১০ জনের টেবিল ও এক্সক্লুসিভ মুখোমুখি কথা বলার সুযোগ এবং প্রোমো হাইলাইটস), ভিআইপি টেবিল ২০০০ ডলার (১০ জনের টিকিট, খেলোয়াড়দের সঙ্গে স্পেশাল ডিনার, একক ছবি ও ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ)— এই ছিল বিভিন্ন প্যাকেজের অফার।
অনুষ্ঠানে প্রথমে শ দেড়েক অতিথির যোগ দেওয়ার কথা থাকলেও পরে গেছেন শ খানেক অতিথি। বিভিন্ন ক্যাটাগরিতে এসব টিকিট বিক্রি করেছেন আয়োজকেরা। অতিথি কমে যাওয়ায় ভেন্যু বদলে নর্থ রাইড স্কুল অব আর্টসের পরিবর্তে অনুষ্ঠান আয়োজন করা হয় সিডনি সিটির জাফরান রেস্টুরেন্টে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা