রংপুরে তারকা ক্রিকেটারের ছড়াছড়ি
আগের তিন বিদেশি ক্রিকেটারের তিনজনই পাকিস্তানের। এবার যখন বিপিএল চলবে, ঠিক একইসময়ে চলবে সাউথ আফ্রিকা ও আরব আমিরাতের প্রিমিয়ার লিগ। এই লিগগুলোতে ভারতীয় মালিকানা থাকায় সেখানে খেলার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
একইসঙ্গে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় বিপিএলে খেলার সুযোগ পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেই সুযোগ লুফে নিয়ে তিন পাকিস্তানিকে দলে নিয়েছে রংপুর। এরা হলেন শোয়েব মালিক, হারিস রউফ ও মোহাম্মদ নাওয়াজ।
রাজার অন্তর্ভুক্তি নিয়ে এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, 'জিম্বাবুয়ে ক্রিকেট থেকে একজন সুপারস্টার আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। সিকান্দার রাজার সাইনিংয়ের খবর দিতে পেরে আমরা রোমাঞ্চিত বোধ করছি। রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম।'
এদিকে গুঞ্জন রয়েছে রংপুরের হয়ে খেলতে দেখা যেতে পারে শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশাঙ্কাকে। আসরে আরও বেশ কয়েক জন তারকা ক্রিকেটারকে দেখা যাবে রংপুরের জার্সিতে। তবে বাকিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে বিপিএলের এবারের আসরের জন্য সবার আগে নিজেদের আইকন ক্রিকেটারের নাম প্রকাশ করে সিলেট স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন মাশরাফি বিন মুর্তজা। চার বিদেশি ক্রিকেটারের তালিকাও দিয়েছে তারা।
যেখানে পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরের সঙ্গে থাকছেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস এবং ধনাঞ্জয়া ডি সিলভা। দেশের আরেক মহাতারকা সাকিব আল হাসান খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা