রেকর্ড ভাঙার লড়াইয়ে ব্যর্থ কোহলি
পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ২৮ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ (৩০ অক্টোবর) এই রান করতে পারলেই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হতেন কোহলি। পেছনে ফেলতেন লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেকে (১০১৬ রান)।
কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন কোহলি। মাত্র ১২ রান করে লুঙ্গি এনগিডির বলে কাগিসো রাবাদার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ফলে জয়াবর্ধনের রেকর্ড ভাঙা হয়নি এই ভারতীয় তারকার। অপেক্ষা বাড়লো আরও।
অবশ্য রেকর্ড গড়তে না পারলেও অন্য একটি মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে হাজার রান করেছেন এই ব্যাটসম্যান। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে কোহলির রান ছিল ৯৮৯। এই ম্যাচে ১২ রান করায় কোহলির এই ফরম্যাটের ক্রিকেট বিশ্বকাপে মোট রান গিয়ে দাঁড়ালো ১০০১-এ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live