বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দলের তারকা ক্রিকেটার হারালো ভারত
সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার সময় এই ইনজুরিতে পড়েন কার্তিক। সাউথ আফ্রিকার ইনিংসের শেষভাগে (১৫ ওভার) পিঠে ব্যাথা পেয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। বাকি সময় উইকেটকিপিং গ্লাভস সামলেছেন পান্ত।
যদিও কার্তিক বাংলাদেশের বিপক্ষে খেলবেন কিনা সেই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ভারত। আপাতত কার্তিকের ইনজুরির গভীরতা জানার অপেক্ষায় আছে ম্যানেজমেন্ট।
কার্তিকের ইনজুরি প্রসঙ্গে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা ভুবনেশ্বর কুমার বলেন, 'আমি জানি তার পিঠে আগে থেকেই ব্যাথা আছে। অবশ্যই ফিজিও এই ব্যাপারে রিপোর্ট দেবে। তারপর আমরা আরও বেশি নিশ্চিত হবো।'
টুর্নামেন্টে এখন পর্যন্ত পাকিস্তান, নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছে ভারত। এর মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়েছে তারা। হেরেছে কেবল সাউথ আফ্রিকার বিপক্ষে।
বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২ অক্টোবর। অ্যাডিলেডে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ভারতের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা