কোপা আমেরিকা: ব্রাজিলের বিপক্ষে যেভাবে দলকে তাঁতিয়ে দিয়েছিলেন মেসি
নিজের শেষ সুযোগে বিশ্বকাপ ঘরে তুলতে চাইবে মেসি এবং তার দল আর্জেন্টিনা। লম্বা সময় ধরে বড় কোনো টুর্নামেন্টে শিরোপা খরায় ভুগেছিলেন মেসি এবং তার দল। তবে গত বছর কোপা আমেরিকার মঞ্চে ব্রাজিলের মারাকানায় সেলেসাওদের হারিয়ে সেই শিরোপা খরায় ছেদ কেটেছিল আর্জেন্টাইনরা। সেই ফাইনালের আগে নিজ দলের সতীর্থদের সামনে জ্বালাময়ী এক বক্তব্য দিয়েছিলেন মেসি।
অধিনায়কের জন্য যুদ্ধে যেতে চাওয়া আর্জেন্টাইন সতীর্থরা নেতা মেসির সেই জ্বালাময়ী বক্তব্যে তেঁতে উঠেছিলেন। আর তাতেই শিরোপা জিততে পেরেছিল আলবিসেলেস্তেরা। মেসি সেদিন কী বলেছিলেন। নেটফ্লিক্সের আসন্ন এক ডকুমেন্টারির ট্রেলারে তার এক ঝলক দেখা গেছে।
সেখানে মেসিকে সতীর্থদের উদ্দেশ্যে বলতে শোনা যায়,
সবার উদ্দেশ্যে বলছি, আমরা ৪৫ দিন ধরে আমাদের পরিবারের চেয়ে দূরে আছি। আমাদের একটি লক্ষ্য আছে এবং আমরা সেটি অর্জনের চেয়ে কেবল ছোট একধাপ পিছিয়ে।
সবাই শোনো, কাকতাল বলে আসলে কিছুই নেই। ওপরওয়ালাই ঠিক করেছেন এই ফাইনাল আর্জেন্টিনায় না, মারাকানায় হবে। আমাদের জন্য সেটা আরও ভালো হবে। চলো, আমরা সবাই মাথা ঠান্ডা রাখি। এই সুন্দর কাপটাকে এবার ঘরে নিয়ে আসি।’
মেসি এবং তার দল সে যাত্রায় ঠিকই সফল হয়েছিলেন। আকাশী-নীল জার্সিতে মেসির শেষ বিশ্বকাপেও কী আবার সফল হতে পারবে আলবিসেলেস্তেরা!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা