নিজ থেকে একাদশ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন ফিঞ্চ
মূলত হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন ফিঞ্চ। এখন পর্যন্ত পুরো আসরেই এই চোট নিয়ে খেলেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১১ বলে ১৩, শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ বলে অপরাজিত ৩১ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৬৩ রান করেছেন তিনি।
ফিঞ্চ ছাড়াও অজি শিবিরে ইনজুরিতে ভুগছেন টিম পেইন। আফগানিস্তানের বিপক্ষে একাদশের বাইরে দেখা যেতে পারে তাকেও। ফিঞ্চ না খেললে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংসের সূচনা করতে দেখা যেতে পারে ক্যামেরন গ্রিনকে।
ফিঞ্চ বলেন, 'আমার ব্যাপারটা হচ্ছে ৭০-৩০ এর মতো। ম্যাচের আগে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমি বিকেলে আবার পরীক্ষা করাব যেন আমার দল কোনো বিড়ম্বনায় না পড়ে। বিষয়টিকে আমি কঠিন করে তুলব না।'
'আমি যদি দেখি ফিটনেসে ১ শতাংশ কমতি আছে আমার, তাহলে খেলব না। হ্যামস্ট্রিংয়ে যদি আমি আত্মবিশ্বাসী না হই, তাহলে আমি খেলব না। এটাই আজকে আমি চেষ্টা করব। দেখব আমি কোনো ব্যাথা অনুভব করি কিনা, ব্যাথা পেলে খেলব না।'
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শুরুটা ভালো হয়নি অজিদের। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর শুরু করে তারা। তারপর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পায় তারা।
যদিও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে জেতা ছাড়াও রানরেটে নজর রাখতে হতে পারে অস্ট্রেলিয়াকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা