ভারতকে সেমিফাইনালে তুলতে দায়িত্ব নিয়েছে আইসিসি
ভারতের বিপক্ষে বাংলাদেশের হারে সেমিফাইনালের দৌড়ে আরও পিছিয়ে পড়েছে পাকিস্তানও। তাই পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এ ঘটনা নিয়ে বেশ সরব। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি তো বলেই দিয়েছেন ভারতকে সেমিফাইনালে তুলতে চায় আইসিসি।
পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিতে আফ্রিদি বলেছেন, “টিভির পর্দাতেই দেখা গেছে সাকিব এ (মাঠ ভেজা) নিয়ে কথা বলেছে। দেখতেই পারছেন মাঠ ভেজা ছিল। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির”।
“তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তাঁরাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।”
বৃষ্টি থামার পর খুব দ্রুতই মাঠে খেলা গড়িয়েছে বলেও মনে করেন আফ্রিদি, “আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু হয়েছে। ভারত খেললে আইসিসি চাপে থাকে, অনেক কিছুই এর সঙ্গে জড়িয়ে আছে”।
“তবে লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২–১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা