ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় আছে লিটন দাস
ফলে ৪ নভেম্বর বাংলাদেশ দলের অনুশীলনে আসেননি তিনি। পুরো দল মাঠে এলেও হোটেলে বিশ্রামে রাখা হয়েছে তাকে। তবে পরের ম্যাচে লিটনকে পাওয়া যাবে কিনা জানতে কালকে পর্যন্ত অপেক্ষা করবে ম্যানেজম্যান্ট।
বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'ভারতের বিপক্ষে ম্যাচে দৌড়ানোর সময় লিটন স্লিপ করেছিল দুইবার। সে সময়েই ওর টানটা লাগে।'
'আপাতত আজকে ও বিশ্রামে আছে। হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে না, তারপরও কাল পর্যন্ত আমরা অপেক্ষা করব। আশা করছি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ও ঠিক হয়ে যাবে।'
অ্যাডিলেডে ২ নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশ দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন লিটন। তার ২৭ বলে ৬০ রানের ইনিংসের ওপর ভর করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সাকিববাহিনী। কিন্তু শেষ পর্যন্ত ৫ রানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
এমন অনবদ্য ইনিংস খেলার পর ভারতের বিরাট কোহলির পক্ষ থেকে একটি ব্যাট উপহার পেয়েছেন লিটন। জানা গিয়েছে এরপর বিরাটকে ধন্যবাদ দেয়ার পর আলিঙ্গনও করেছেন এই ওপেনার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা