পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেমি ফাইনালে বাংলাদেশ, শেষ হলো নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ
তবে দক্ষিণ আফ্রিকা পারলো না, উলটো বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের শেষ দিনে এসে অঘটন ঘটিয়ে দিলো ডাচরা। অ্যাডিলেইড ওভালে প্রোটিয়াদের হারিয়ে দিয়েছে ১৩ রানে। এই জয়ে ডাচরা আনন্দে বিশ্বকাপ শেষ করতে পারলেও চোখের জলেই বিদায় নিতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার। ডাচদের বিপক্ষে এই হারের কারণে বিশ্বকাপ থেকে ছিটকেই গেছে দলটি।
সুপার টুয়েলভ পর্বে প্রথম ৩ ম্যাচ থেকে ২ জয় ও বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ১ ম্যাচ থেকে মোট ৫ পয়েন্ট অর্জন করেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে সেমিফাইনালে ওঠার পথে সবচেয়ে বড় দাবিদার ছিল তারাই। তবে শেষ দুই ম্যাচে টানা হারে বিশ্বকাপ থেকেই বাদ পড়লো তারা। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে যে দল জিতবে তারাই এখন খেলবে সেমিফাইনাল।
অ্যাডিলেইডে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের বেশি করতে পারেনি বাভুমার দল।
নেদারল্যান্ডসের পক্ষে এদিন কলিন অ্যাকারমান অপরাজিত ৪১, স্টিফেন মাইবার্গ ৩৭ এবং টম কুপার করেন ৩৫ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। কোনো ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেনি। যার ফলে তিনজন ব্যাটসম্যান বিশের এবং চারজন দশের ঘরে গিয়ে আউট হয়ে যান। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান আসে রাইলি রুশোর ব্যাট থেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?