শেষ হলো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচের টস, দেখেনিন ফলাফল
বাংলাদেশের সামনে অনেকটা হঠাৎ করেই চলে এসেছে বিশাল এক সুযোগ। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হারায় এখন ইতিহাসের সামনে টাইগাররা।
সমীকরণ অনুযায়ী ৫ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিকে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের পয়েন্টই সমান ৪। তাই এ ম্যাচে যারা জিতবে, তারাই সেমিফাইনাল নিশ্চিত করবে।
এখন পর্যন্ত নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবারের আসরটি বাংলাদেশের জন্য সেরা টি-২০ বিশ্বকাপ। তবে শীর্ষ দলের বিপক্ষে জয় এখনও অধরা বাংলাদেশের। আজ এই অর্জনের সামনেও রয়েছে টাইগাররা।
এখন পর্যন্ত এই ফরম্যাটে ১৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে ১৫ বার জিতেছে পাকিস্তান। বাংলাদেশের জয় ২টি। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে পাকিস্তান।
সব মিলিয়ে ১৪৩টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪৯টি ম্যাচে জিতেছে, ৯১টিতে হেরেছে তারা। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ফখর জামান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা