আইসিসি টি-২০ র্যাংকিংয়ে চমক দেখালো লিটন-তাসকিন
টি-২০ বিশ্বকাপের আগে থেকেই তিনে ব্যাটিং করছিলেন লিটন। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না তিনি। প্রথম তিন ম্যাচে মাত্র ৫৭ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে ভারতের সঙ্গে ওপেনিংয়ে ফেরানো হয় লিটনকে।
নিজের পছন্দের জায়গায় ফিরেই বাজিমাত করেন এই ওপেনার। ভারতের বিপক্ষে খেলেছিলেন ৬০ রানের ইনিংস। এমন ব্যাটিংয়ের পর আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন লিটন। বর্তমানে ৩১ নম্বরে রয়েছেন ডানহাতি এই ব্যাটার।
আফিফ হোসেন ধ্রুব এগিয়েছেন দুই ধাপ। বাঁহাতি এই ব্যাটারের বর্তমান অবস্থান ৪৭। ব্যাটারদের মাঝে এই বিশ্বকাপে সবচেয়ে সফল নাজমুল হোসেন শান্ত। প্রথমবার একশতে জায়গা করে নেয়া শান্ত যৌথভাবে রয়েছেন ৮৭ নম্বর অবস্থানে।
এদিকে বোলারদের মাঝে ৬ ধাপ এগিয়েছেন নাসুম। পাকিস্তানের বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন বাঁহাতি এই স্পিনার। মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ৬ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের বোলারদের মাঝে সবার উপরে রয়েছেন নাসুম।
খুব বেশি উইকেট না পেলেও পুরো বিশ্বকাপেই দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ। পাকিস্তানের সঙ্গে ২১ রানে ১ উইকেট নেয়া ফিজের বর্তমান অবস্থান ৩৬ নম্বরে। সাকিব আল হাসান ৩১ নম্বরে, তাসকিন আহমেদ ৫০ এবং পেসার হাসান রয়েছেন ৮৩ নম্বরে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা