আমি পরিশ্রম করে গেছি, আল্লাহ সহজ করে দিয়েছেন: রিজওয়ান
সিডনিতে আজ প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের ১৫২ রান তাড়ায় রিজওয়ান তুলে নিলেন টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটি। ৭ উইকেটে ম্যাচটা জিতে পাকিস্তানও উঠল ফাইনালে।
গত সেপ্টেম্বরে ১০ টি–টোয়েন্টি খেলে ৭ ফিফটি করা এই ব্যাটসম্যানের বিশ্বকাপে প্রথম ফিফটির দেখা পেতে লাগবে ষষ্ঠ ম্যাচ—তা–ও আবার সেমিফাইনালের মতো মঞ্চে—রিজওয়ান কি কখনো এমন ভেবেছিলেন
প্রশ্নটা যখন ধেয়ে গেল, রিজওয়ানের হাতে তখন ৪৩ বলে ৫৭ রানের স্বীকৃতি হিসেবে পাওয়া ম্যাচসেরার পুরস্কার। সুপার টুয়েলভে প্রত্যাশা অনুযায়ী রান না পেলেও পরিশ্রমের ওপর বিশ্বাস ছিল সব সময়ই। বাকি ভরসাটা রেখেছেন স্রষ্টার ওপর, ‘বিশ্বাস ছিল কঠোর পরিশ্রম করে যেতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা পরিশ্রম করো, পুরস্কার পাবে। আমি পরিশ্রম করে গেছি। তিনি সহজ করে দিয়েছেন।’
নিউজিল্যান্ডের দেড় শর বেশি রান তাড়ায় বাবর আজমের সঙ্গে উদ্বোধনী জুটিতেই ১০০ পার করে ফেলেন রিজওয়ান। দলীয় ১০৫ রানের মাথায় বাবর আউট হয়ে গেলেও রিজওয়ান ছিলেন ১৩২ রান পর্যন্ত, জয় থেকে পাকিস্তান যখন আর মাত্র ২১ রান দূরে।
রিজওয়ানের গড়ে দেওয়া ভিতের ওপর ভর করে শান মাসুদ শেষ ওভারে জয়ের আনুষ্ঠানিকতাটুকু সেরেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা