ইংল্যান্ডের কাছে হেরে বাংলাদেশের বিপক্ষে জেতা ম্যাচটি নিয়ে যা বললেন রোহিত
জস বাটলার ও অ্যালেক্স হেলসের যুগল তাণ্ডবে একপেশে ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে ইংল্যান্ড। এমন হতাশাজনক হারের পর বাংলাদেশের বিপক্ষে জয়ের ম্যাচটির কথা টেনে আনলেন সাংবাদিকরা।
জবাবে রোহিত শর্মা জানালেন, বাংলাদেশের বিপক্ষেও জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে অনেক। ওই ম্যাচও কঠিন ছিল। সাকিব বাহিনীর সঙ্গে দারুণ লড়াইয়ের পর ৫ রানে জয় পান তারা। ভারত দলের অধিনায়ক বলেছেন, ‘যদি আমরা আঁটসাঁট বোলিং করতে পারতাম আর ব্যাটাররা রান করত, তাহলে মেনে নিতাম। কিন্তু আমরা আজকে সেটি করতে পারিনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচও কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় সেদিন আমরা নিজেদের নার্ভ ধরে রেখেছিলাম, ভালোভাবে প্রয়োগ করতে পেরেছি।’
বাংলাদেশ ম্যাচের মতো ইংল্যান্ডের বিপক্ষেও ব্যাটিংয়ে নেমে চাপে ছিল ভারত। পরে অবশ্য বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার হাফসেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি পায় তারা। কিন্তু বোলিংয়ে কোনো রকম প্রতিরোধই গড়তে পারেনি তারা। সে কারণেই ইংল্যান্ডের সঙ্গে পেরে ওঠেননি বলে জানালেন হিটম্যান।
রোহিত বলেছেন, ‘এটা খুব হতাশাজনক আমরা আজ যেমন করেছি। আমার মনে হয় এর পরও শেষ দিকে ভালো ব্যাট করেছি ওই সংগ্রহটা গড়তে। কিন্তু বল হাতে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। এটি এমনও উইকেট না যে কোনো দল ১৬ ওভারে এই রান তাড়া করে ফেলবে। বল হাতে আমরা পারিনি আজ। ’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা