বিপিএলে দল পেলেন হারিস
বিশ্বকাপ মাতিয়ে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেলেন হারিস। বিপিএলের এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে খেলবেন পাকিস্তানের তরুণ এই ব্যাটার। ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ফখরের বদলি হিসেবে সুযোগ পাওয়ার পর সাউথ আফ্রিকার বিপক্ষে অ্যানরিখ নরকিয়ার বলে আউট হওয়ার আগে মাত্র ১১ বলে ২৮ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের সঙ্গে ১৮ বলে ৩১ এবং সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৩০ রান।
বিপিএলের এবারের আসরে সিলেটকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। এবারই প্রথম সিলেটের হয়ে খেলবেন তিনি। এর আগে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে শিরোপা জিতেছেন মাশরাফি।
বিদেশি ক্রিকেটার হিসেবে সিলেটের হয়ে খেলবেন পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা এবং পাথুম নিশানকা। এ ছাড়া দলটির হয়ে খেলতে দেখা যাবে নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live