ইংল্যান্ডকে সহজ লক্ষ্য দিল পাকিস্তান
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ দলপতি জস বাটলার। দেখেশুনে শুরু করেন পাকিস্তানি দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান।
পঞ্চম ওভারে এসে দলীয় ২৯ রানের মাথায় এই জুটিটি ভাঙে। স্যাম কুরানের বেরিয়ে যাওয়া বল খেলতে গিয়ে রিজওয়ান ইনসাইডেজ হয়ে বোল্ড হন (১৪ বলে ১৫)। এতে করে টুর্নামেন্টে ১১ উইকেট নিয়ে ইংলিশদের ইতিহাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার কীর্তি গড়েন কুরান।
মোহাম্মদ হারিস উইকেটে এসে শুরু থেকেই স্বস্তিতে ছিলেন না। মারকুটে ব্যাটিংয়ের চেষ্টা করলেও বেশ কয়েকবার পরাস্ত হন তিনি। অষ্টম ওভারে আদিল রশিদকে বোলিংয়ে আনেন ইংলিশ দলপতি জস বাটলার। প্রথম বলেই তাকে তুলে মারতে গিয়েছিলেন হারিস, ক্যাচ হয়ে যান ১২ বলে ৮ করে।
তবে বাবর আজম খেলছিলেন দায়িত্ব নিয়ে। ওপেনিং থেকে ধরে খেলতে থাকা পাকিস্তান অধিনায়ক তৃতীয় উইকেটে শান মাসুদকে নিয়ে গড়েন ২৪ বলে ৩৯ রানের জুটি।
এই বাবরকেও ফেরান আদিল রশিদ। ২৮ বলে ২ বাউন্ডারিতে পাকিস্তান অধিনায়ক করেন ৩২ রান। এরপর ৬ বলে ০ করে দলকে বিপদে ফেলে যান ইফতিখার আহমেদও। ৮৫ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।
সেখান থেকে শান মাসুদ আরেকটি জুটি গড়েন। শাদাব খানকে নিয়ে ২৫ বলে যোগ করেন ৩৬ রান। ১৩তম ওভারে মাসুদকে ফেরান স্যাম কুরান। ২৮ বলে গড়া তার ৩৮ রানের ইনিংসে ছিল ২ চার আর ১ ছক্কার মার।
১৩ বলে ২০ করে আউট হন শাদাব খান। স্বীকৃত ব্যাটাররা কেউ বড় ইনিংস খেলতে না পারায় শেষ পর্যন্ত পাকিস্তানের পুঁজিটাও আর বড় হয়নি।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্যাম কুরান। ১২ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। দুটি করে উইকেট শিকার আদিল রশিদ আর ক্রিস জর্ডানের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা