ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক বাবর আজম
তবে দিন শেষে হারের গল্প নিয়েই থামতে হয়েছে বাবর আজমের দলকে। ইংল্যান্ডের বিপক্ষে বেন স্টোকসের আরেকটি বীরত্বে ৫ উইকেটের হার দেখে পাকিস্তান। ম্যাচ হারলেও পাকিস্তানকে সমর্থনে ভাসিয়ে দেওয়ার জন্য দর্শকদের অভিনন্দন জানিয়েছেন বাবর আজম।
এ ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারের জন্য এদিন শাহিন শাহ আফ্রিদির ইনজুরিতে ছিটকে পড়ার বিষয়টিও সামনে নিয়ে আসেন বাবর। খেলা চলাকালে দারুণ একটা ক্যাচ নিতে গিয়ে খেলা শেষের ৬ ওভার আগে ইনজুরিতে পড়েন আফ্রিদি। আর তাতেই ম্যাচে মাত্র ২ ওভার করে আর বোলিংই করতে পারেননি এই পাকিস্তানি পেসার।
ম্যাচ শেষে বাবর বলেন, ‘ইংল্যান্ডকে অভিনন্দন। তারা দুর্দান্ত খেলেছে। এখানে (অস্ট্রেলিয়ায়) খেলাটা আমাদের জন্য অনেকটা ঘরের মাঠে খেলার মতো। এখানকার প্রত্যেকটা মাঠেই আমরা দারুণ সমর্থন পেয়েছি। সবাইকে আমাদের এমন সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ।
আমি কেবল দলের ক্রিকেটারদের বলেছি, নিজেদের স্বাভাবিক খেলা খেলার জন্য। তবে আমরা আসলে ২০ রান শর্ট ছিলাম। আমাদের বোলাররা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে গেছে।
আমাদের এই বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। দুর্ভাগ্যজনকভাবে শাহীনের চোট আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। কিন্তু এটাই খেলার অংশ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা