সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছে লঙ্কান তারকা হাসারাঙ্গা, সর্বোচ্চ রান কোহলির
আসর জুড়ে দারুণ বোলিং করে টুর্নামেন্ট সেরার পুরষ্কার জিতেছেন ইংলিশ পেসার স্যাম কারান। যদিও সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছে লঙ্কান তারকা ওয়ানিন্ডু হাসারাঙ্গা। ৮ ম্যাচে তার শিকার ১৫ উইকেট। বল হাতে বেশ কয়েকটি ম্যাচে খরুচে ছিলেন তিনি। তবুও ইকোনোমিটা (৬.৪১) বেশ সমৃদ্ধ তার।
হাসারাঙ্গার পরেই অবস্থান করছেন কারান। এই ইংলিশ পেসারের ইকোনোমিটাও বেশ সমীহ জাগানীয়া ৬.৫২। ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিন নম্বরে নেদারল্যান্ডসের পেসার বাস ডি'লিড। আর চার নম্বরে রয়েছেন ১২ উইকেট নেয়া জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। পাঁচ নম্বরে রয়েছেন ১১ উইকেট নেয়া প্রোটিয়া পেসার এনরিক নরকিয়া।
এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন বিরাট কোহলি। ভারতের এই টপ অর্ডার ব্যাটার ৬ ম্যাচে ২৯৬ রান করেছেন। কোহলির পরের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে নেদারল্যান্ডসের ব্যাটার মার্ক ও'দাউদের ব্যাট থেকে। তিনি ৮ ম্যাচে ৪২ রান করেছেন।
এরপর ২৩৯ রান নিয়ে তিন নম্বরে রয়েছেন ভারতের আরেক ব্যাটার সূর্যকুমার যাদব। টুর্নামেন্ট জুড়ে তিনি ৫৯.৭৫ গড়ে রান করেছেন। সমান সংখ্যক ম্যাচে ২২৩ রান নিয়ে চার নম্বরে আছেন ইংল্যান্ডের শিরোপা জয়ী অধিনায়ক জস বাটলার।
আর পাঁচ নম্বরে রয়েছে জিম্বাবুয়ের ব্যাটার সিকান্দার রাজা। তিনি ৮ ম্যাচে ২১৯ রান করেছেন। তার এমন পারফরম্যান্সেই কোয়ালিফায়ার পেরিয়ে সুপার টুয়েলভে খেলার টিকিট পেয়েছিল জিম্বাবুয়ে। সুপার টুয়েলভে পাকিস্তানকে হারানোর ম্যাচেও ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা