ব্রাজিল-৫০০, আর্জেন্টিনা-২০০
রোববার (১৩ নভেম্বর) বিকেলে বরুড়া পৌরসভার কসামি এলাকায় ‘কসামি ব্রাজিল ফ্যানস’-এর উদ্যোগে ব্রাজিলের ৫০০ হাত লম্বা পতাকা টাঙিনো হয়। বিশালাকার এই পতাকা দেখতে এসময় সেখানে ভিড় করেন আশপাশের এলাকার শতশত মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, বরুড়ার কসামি গ্রামের ব্রাজিল ফ্যানস সদস্য গাজী দেলোয়ার হোসেন, গাজী জামাল হোসেন, মোহাম্মদ জহির, হেলাল, যুবায়েরসহ ব্রাজিল ভক্ত-সমর্থকেরা ৫০০ হাত লম্বা এই পতাকাটি বানিয়েছেন।
গাজী জামাল হোসেন নামের এক ব্রাজিল সমর্থক বলেন, ‘আর্জেন্টিনার সমর্থকরা ২০০ হাত লম্বা পতাকা টাঙিয়েছেন। সেটাকে টেক্কা দিয়ে ব্রাজিলের ৫০০ হাত পতাকা প্রদর্শন করলাম। এতে মনে শান্তি অনুভব করছি।’
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘বিশ্বকাপে মানুষ তার পছন্দের দলকে সমর্থন করবে, এটা অন্যায় কিছু নয়। সমর্থকরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করবেন, এতে কোনো দোষ নেই। তবে এসব করতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা