কাতার বিশ্বকাপ: মেসিকে বল দিতে চায় না ডি মারিয়ারা
২৮ বছর পর কোপা আমেরিকা জয়ের মাধ্যমে শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তেরা। সে ম্যাচে আকাশী-সাদা জার্সিতে দলের একমাত্র গোলটি করেছিলেন এ আর্জেন্টাইন উইঙ্গার। আর গতকাল প্রীতি ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচের দুই গোল করেন মারিয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, মাঠে মেসির সঙ্গে লেগে থাকার চেষ্টা করি। তাকেই খুঁজি। তবে সব সময়ই মেসিকে বল দেয়া জরুরি নয়। কখন তাকে বল দিতে হবে সেটা ভাবতে হবে। সে যদিও ভিনগ্রহের, তারপরও মাঝে মাঝে অন্য সিদ্ধান্তও নিতে হবে।
রোজারিওতে জন্ম নেয়া ডি মারিয়া আর্জেন্টিনার জাতীয় দল ছাড়াও ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, ম্যানচেষ্টার ইউনাইটেড, জুভেন্টাস, পিএসজির মতো বড় দলগুলোর হয়ে মাঠ মাতিয়েছেন।
উল্লেখ্য, বুধবার (২৩ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা