নতুন অধিনায়কসহ বাংলাদেশে আসছে ভারত
তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নভেম্বরের শেষদিকে বাংলাদেশ সফরে আসছে ভারত। নিউজিল্যান্ডে বিশ্রাম দেয়া হলেও বাংলাদেশ রোহিত শর্মা, বিরাট কোহলি এবং লোকেশ রাহুলদের পাঠাচ্ছে তারা। ভারত মূল দল আসার আগে ২০ নভেম্বরের পর বাংলাদেশে আসছে ভারতের ‘এ’ দল।
কক্সবাজার এবং সিলেটে দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশের ‘এ’ দলের ক্রিকেটাররা। সেখানেই টেস্ট দলের কয়েকজন ক্রিকেটার পাঠানোর কথা ভাবছে ভারত। মূলত টেস্টের জন্য বাড়তি প্রস্তুতি নিতেই এই পথে হাঁটতে চাচ্ছে তারা। এখনও স্কোয়াড ঘোষণা না করলেও ক্রিকবাজ জানিয়েছে, টেস্ট দলে থাকা পূজারা এবং পেসার উমেশকে পাঠাবে ভারত।
রিজার্ভ উইকেটকিপার কেএস ভরতকেও দেখা যেতে পারে পূজারা-উমেশদের সঙ্গে। প্রধান নির্বাচক অস্ট্রেলিয়া থেকে ফিরলেই স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানায় তারা। ধারণা করা হচ্ছে, শুক্রবার দল ঘোষণা করতে পারে ভারত।
রঞ্জিতে সবচেয়ে বেশি রান করলেও জাতীয় দলের হয়ে সুযোগ পাননি সরফরাজ খান। তবে ভারত ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশে তাকে পাঠাবে তারা। এ ছাড়া বাংলার ব্যাটার অভিমন্যু ইশ্বরনকেও ‘এ’ দলের জার্সিতে দেখা যেতে পারে।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে দেখা যেতে পারে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে। লম্বা সময় ধরেই ব্যাট হাতে রান পাচ্ছেন না বাঁহাতি এই ব্যাটার। অফ ফর্মের কারণে নেতৃত্বও হারিয়েছেন তিনি। এ ছাড়া ওপেনার মাহমুদুল হাসান জয়ও খেলতে পারেন ‘এ’ দলের হয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live