অবিশ্বাস্য: উটের চিৎকারে নির্ঘুম রাত হ্যারি কেইনদের
এখানকার ‘সুক আল ওয়াকরা’ হোটেলে আগামী এক মাসের জন্য ডেরা বেঁধেছে ইংলিশরা। দোহা থেকে ১২ মাইল দূরে সবুজ মরূদ্যানের মাঝে মাথা তোলা বিলাসবহুল এই সাততারা রিসোর্টের একদিকে আরব সাগরের নীল ঢেউ। অন্যদিকে সোনালি বালুময় মরুভূমি। সৌন্দর্যঘেরা পরিবেশ দেখেই এই জায়গাটাকে বেছে নিয়েছিল তারা। ভেবেছিল, নির্জনতার কারণে ফুটবলাররা নিশ্চিন্ত বিশ্রাম যেমন পাবেন, তেমন অনুশীলনও সারতেও ব্যঘাত ঘটার সম্ভাবনা নেই।
কিন্তু কোথায় কী! ইংলিশ দৈনিক 'ডেইলি স্টার'-এ প্রকাশিত খবর থেকে জানা গেছে, রিসোর্টের বাইরে সমুদ্রতটের আস্তাবলে বেঁধে রাখা উটযুগলের গগন ফাটানো চিৎকারে সারারাত এক ফোঁটাও ঘুমোতে পারেননি হ্যারি কেইন-র্যাশফোর্ড-ফোডেনরা। ভোর পর্যন্ত বিছানায় বসেই কাটাতে হয়েছে তাদের।
মঙ্গলবার রাতে ২৬ জনের দল নিয়ে কাতারে পা রেখেছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। দেশ ছাড়ার আগে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন বিস্তর সমর্থক। সেন্ট জর্জেস পার্কে এফএ'র সদর দফতরে ফুটবলারদের হাতে নাম ও নম্বর লেখা জার্সি তুলে দিতে গিয়ে ব্রিটিশ সূর্যের গৌরবগাথা নিয়ে বেজায় উদ্দীপক ভাষণও দিয়েছেন সভাপতি প্রিন্স উইলিয়াম।
বদলে এবার রাশিয়া বিশ্বকাপের থেকেও ভালো ফল করার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন হ্যারি কেইন-সাউথগেটরা। ২০১৮ সালে রাশিয়ায় সেমিফাইনালে পৌঁছে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল ১৯৬৬'র চ্যাম্পিয়নদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা