ব্রেকিং নিউজ: রোনালদো ভক্তদের জন্য চরম দু:সংবাদ, বিশ্বকাপ অনিশ্চিত
কিক-অফের পর নবম মিনিটে ম্যানইউ তারকার গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। ক্লাব সতীর্থ দিয়েগো দালোতের কাটব্যাক থেকে প্রথম গোল করেন ফার্নান্দেজ। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সেই ফার্নান্দেজই। ২ গোলের লিড ধরে রেখে মাঝ বিরতিতে যায় ফার্নান্দো সান্তোসের দল। বিরতির পর গঞ্জালো র্যামোস ও জোয়াও মারিও বাকি ২ গোল করেন।
বিশ্বকাপ শুরুর আগে পর্তুগাল বস ফার্নান্দো সান্তোস ক্রিশ্চিয়ানো রোনালদোকে খেলানোর বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি। কাতার আসরে রোনালদোকে খেলাবেন কি না?— এ প্রশ্নের উত্তরে সান্তোস বলেছেন, ‘এখানে কোনো বিষয়ে বাধ্য করার কেউ নেই।’
এরপর প্রশ্নকর্তাকে পর্তুগাল কোচ বলেন, ‘আপনার প্রশ্নটা হওয়া উচিত ছিল—সাম্প্রতিক সময়ে মাঠে রোনালদো যা করেছেন, তাতে কি আপনি এ ফুটবলারকে একাদশে রাখবেন?’ সান্তোস আরও বলেন, ‘কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো নয়, স্কোয়াডে থাকা সবার জন্য সমান সুযোগ থাকছে।’
চলতি মৌসুমে ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতায় মাত্র ৩ গোল করেছেন সিআর সেভেন। নিয়মিত খেলার সুযোগ না পেয়ে মাঠের বাইরে একের পর এক ঘটনার জন্ম দিয়ে যাচ্ছেন এ সুপারস্টার।
সর্বশেষ এক ইন্টারভিউয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও দলটির কোচকে একহাত নিয়েছেন এ ফরোয়ার্ড। ক্লাব কর্তৃপক্ষ অবশ্য এ ফুটবলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচে ইসরায়েল ৪-২ গোলে জাম্বিয়াকে, দক্ষিণ আফ্রিকা ২-১ গোলে মোজাম্বিককে, নরওয়ে ২-১ গোলে আয়ারল্যান্ডকে হারিয়েছে। লুক্সেমবার্গ ২-২ গোলে হাঙ্গেরির সঙ্গে, সেন্ট লুসিয়া ১-১ গোলে স্যানমারিনোর সঙ্গে, ক্যামেরুন ১-১ গোলে পানামার সঙ্গে ড্র করেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা