বিশ্বকাপকে নিষ্ঠুর বলেন মেসিদের কোচ
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। সম্ভাব্য শেষ বিশ্বকাপে মেসির হাতে বিশ্বকাপ দেখতে উন্মুখ অনেকে। তবে বিশ্বকাপের মতো আসরে যেকোনো কিছু হতে পারে বলে সমর্থকদের সতর্ক করেছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি।
তিনি বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা জানি যে বিশ্বকাপে একটি ভুল বা আত্মঘাতী সিদ্ধান্ত কিংবা অপ্রত্যাশিতভাবে এমন কিছু ঘটতে পারে, যা আপনাকে ছিটকে দিতে পারে। এমন অনেক উদাহরণ আছে। যেমন ২০০২ সালের আর্জেন্টিনা দল যেভাবে ছিটকে গিয়েছিল, এমন কিছু তাদের প্রাপ্য ছিল না। এটা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে একটি অন্যায্য পেনাল্টির কারণে, যেটি আসলে পেনাল্টি ছিলই না। এসব বিষয়কে তাই বিবেচনায় নিতে হবে। কখনো কখনো বিশ্বকাপ খুবই নিষ্ঠুর এবং খুবই অন্যায্য। অনেক সময় এমন দল ফাইনালে পৌঁছে যায়, যারা বাকিদের ওপর আধিপত্যই করতে পারেনি।’
তবে এই অনিশ্চয়তাকে সঙ্গী করেই বিশ্বকাপকে উপভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন স্কালোনি, ‘আমি যা বলছিলাম, বিশ্বকাপ খুবই নিষ্ঠুর। কারণ, যা আমি বলেছিলাম, এটা আপনাকে ভুল করার সুযোগ দেয় না যা কিনা বিশ্ব ফুটবলে হতেই পারে। তারপরও আমি মনে করি, এটা যা নিয়ে আসে, সব আপনাকে আনন্দের সঙ্গে উপভোগ করার চেষ্টা করতে হবে। আশা করি, আমাদের জন্য ভালো কিছুই হবে।’
বিশ্বকাপের বেশ কিছু দিন আগে থেকে কারা ফেবারিট, তা নিয়ে অনেক কথা শোনা যায়। স্কালোনি অবশ্য কাউকে ফেবারিট বলতে নারাজ। তিনি বলেছেন, ‘ফেবারিট নিয়ে বলতে হলে, এটা বলার সাহস নেই যে বিশ্বকাপে কোনো ফেবারিট আছে। এটা অসম্ভব। দারুণ কিছু দল আছে, যাদের অনেকের একে অপরের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে দেখা হয়ে যেতে পারে এবং সেখানেই যাত্রা শেষ হয়ে যেতে পারে। তাই এটা বলা কঠিন যে কে বিশ্বকাপ জিতবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা