শাস্তি পেল অস্ট্রেলিয়া
ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ডেভিড বুন এই নিষেধাজ্ঞা আরোপ করেন। কারণ নির্ধারিত সময়ে বোলিং ইনিংস শেষ করতে পারেনি প্যাট কামিন্সের দল। লক্ষ্যমাত্রা থেকে দুই ওভার পিছিয়ে ছিলেন তারা। অর্থাৎ, ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জরিমানার মুখোমুখি হতে হলো কামিন্সকে।
আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনালের আর্টিকেল ২.২২ ন্যূনতম ওভার-রেটের সাথে সম্পর্কিত। এই ধারা অনুসারে, নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে ব্যর্থ হলে খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফি-এর ২০ শতাংশ জরিমানা করা হয়।
এদিকে স্বাগতিক অধিনায়ক কামিন্স নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারার বিষয়টি স্বীকার করেছেন। তাই এক্ষেত্রে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই। মাঠের আম্পায়ার পল উইলসন এবং পল রেইফেল, তৃতীয় আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার স্যাম নোগাজস্কি অভিযোগটি মীমাংসা করেন।
উল্লেখ্য, ডেভিড মালানের দুর্দান্ত শতকে ভর করে ২৮৭ রানের লড়াকু পুঁজি পায় সফরকরীরা। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন কামিন্স ও লেগ স্পিনার জাম্পা। ২৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচ সহজ করে দেন অজিদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। দুজনে মিলে প্রথম উইকেটে তুলেন মাত্র ১১৮ বল থেকে ১৪৭ রান। ৮৪ বলে ১ ছক্কা ও ১০ চারে ৮৬ রান করেন ওয়ার্নার। হেডও সমান বাউন্ডারিতে ৫৭ বলে ৬৯ রান করেন। তিনে নামা স্টিভ অপরাজিত থাকেন ৭৮ বলে ১ ছক্কা ও ৯ চারে ৮০ রান করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা