ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে ফ্রান্স দলের সবচেয়ে বড় তারকা ফুটবলার
মৌসুমের শুরু থেকেই চোট সমস্যায় ভুগছিলেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের বেশির ভাগ ম্যাচ খেলতে পারেননি ব্যালন ডি’অর জয়ী এই তারকা। তবে আশা ছিল বিশ্বকাপের আগে ঠিকই সেরে উঠবেন বেনজেমা। ফেরার সেই লড়াইয়ে এগিয়েও গিয়েছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে শনিবার ফের উরুর চোটে পড়ে শেষ হয়ে গেল তাঁর বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
সেক্স–টেপ নিয়ে সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে ব্ল্যাকমেল করার অভিযোগে এর আগে সাড়ে ৫ বছর জাতীয় দলে বিবেচনায় ছিলেন না বেনজেমা। যে কারণে ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয় উপভোগ করতে হয়েছিল দর্শক হিসেবে। এরপর দারুণ পারফরম্যান্সে ঠিকই দলে জায়গা করে নেন এই রিয়াল তারকা। এবারের বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা ধরে রাখার বড় অস্ত্র বিবেচনা করা হচ্ছিল বেনজেমাকে। তবে সেই মিশনে আর নামার সুযোগই পেলেন না ৩৪ বছর বয়সী এই তারকা।
বেনজেমার এমন ছিটকে যাওয়ায় হতাশ ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘আমি বেনজেমার জন্য খুবই বেদনাহত, যে কি না বিশ্বকাপকে মূল্য লক্ষ্য হিসেবে বিবেচনা করছিল।’
এই ধাক্কার পরও অবশ্য হাল ছাড়তে চান না দেশম। তিনি আরও যোগ করেন, ‘নতুন এই ধাক্কার পরও, আমি দল নিয়ে আত্মবিশ্বাসী। চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সম্ভাব্য সবকিছুই করব।’
বেনজেমার বিকল্প হিসেবে কে দলে আসতে পারেন তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। ধারণা করা হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্শিয়ালকে হয়তো বিশ্বকাপ ধরে রাখার অভিযানে ডাকতে পারেন দেশম।
এর আগে ফ্রান্সের এনগোলো কান্তে, পল পগবা, প্রেসনেল কিমপেম্বে এবং ক্রিস্টোফার এনকুকুর বিশ্বকাপও চোটে পড়ে শেষ হয়ে গেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা