বিপিএলে দল পেলেন হাসান আলি
সরাসরি স্বাক্ষরের মাধ্যমে ড্রাফটের আগেই দেশি-বিদেশি বিভিন্ন ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে বিপিএলে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো। এর অংশ হিসেবে আবারও বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তান পেস বোলিং তারকা হাসান আলিকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এর আগেও একই দলের হয়ে বিপিএল মাতান পাকিস্তানের ডানহাতি এই পেসার। শনিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে হাসানকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা। এবারের নিয়ম হলো বিপিএল ড্রাফটের আগে একজন মাত্র দেশি ক্রিকেটার দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
তবে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে কোনো বাধাধরা নিয়ম নেই। তাই ইচ্ছামতো বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে দলগুলো সামনে। সেটা কাজে লাগিয়ে হাসানসহ এখন পর্যন্ত কয়েকজন তারকা ক্রিকেটার দলে টেনেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতি আসরেই কুমিল্লা দলে থাকে বিশেষ চমক। এবারও হাসানের সাথে থাকছেন তারই জাতীয় দলের সতীর্থ পেসার শাহীন শাহ আফ্রিদি এবং উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। যদিও বিশ্বকাপের সময় চোটে পড়েন শাহীন আফ্রিদি। তাই বাঁহাতি এই পেসার খেলবেন কিনা সেটা নিয়ে আছে ধোঁয়াশা।
এছাড়া দেশি ক্রিকেটার হিসেবে কুমিল্লায় আছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের সঙ্গে ইতোমধ্যেই চুক্তি সেরেছে দলটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা