লুকাকুকে পাচ্ছে না বেলজিয়াম
নতুন খবর হলো বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড রোমেলু মেনামা লুকাকুর ইনজুরিতে পড়া। বিশ্বকাপে দলটির প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না বলে রোববার খবর প্রকাশ করেছে এএফপি।
বেলজিয়াম কাতার বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৩ নভেম্বর কানাডার বিপক্ষে। এই গ্রুপের অন্য দুই দেশ হচ্ছে- মরক্কো এবং গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। এএফপির খবর অনুযায়ী লুকাকু ক্রোশিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ হয়তো খেলতে পারেন।
রেড ডেভিলসরা কাতার পৌঁছেছে শুক্রবার। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কাতার আসার পর বেলজিয়ামের অনুশীলনে যোগ দিতে পারেননি লুকাকু। বেলজিয়ামের জার্সিতে লুকাকু সবচেয়ে বেশি গোল করা ফুটবলার। তিনি ১০২ ম্যাচ খেলে গোল করেছেন ৬৮টি। দেশটির অন্যতম সেরা তারকা বলেই কোচ রবার্তো মার্টিনেজ চোট থাকা সত্বেও তাকে বিশ্বকাপ দলে ডেকেছেন।
গত বছর দেড়েক ধরে সময়টা ভালো যাচ্ছিল না ২৯ বছর বয়সী এই তারকা ফুটবলারের। গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি থেকে লোনে যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব ইন্টারমিলানে। আগস্টের পর থেকে তিনি ইন্টারমিলানের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছেন ইনজুরিতে থাকার কারণে। গত মাসে চোট কিছুটা কাটিয়ে আবার মাঠে ফিরেছিলেন। তবে কয়েকদিন পর আবারও তিনি চোটে পড়েন।
প্রথম দুই ম্যাচে লুকাকুর পরিবর্তে আক্রমণভাগে কাকে নামাবেন সেটা এখনো ঠিক করতে পারেননি দলের কোচ মার্টিনেজ। তবে বিশ্বকাপ শুরুর আগে বেলজিয়াম যে ওয়ার্মআপ ম্যাচ খেলেছে শুক্রবার মিশরের বিপক্ষে ওই ম্যাচে কোচ মার্টিনেজ খেলিয়েছিলেন মিশি বাতসুইয়াইকে। ওই ম্যাচে ২-১ গোলে হেরেছে বেলজিয়াম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল