কাতার বিশ্বকাপ থেকে আকাশ ছোয়া অংকের টাকা আয় করবে ফিফা
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭৭ হাজার ৬৯৪ কোটি টাকা। স্থানীয় সময় গতকাল রোববার এই তথ্য জানায় বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ফিফা তাদের ২০০-এর বেশি সদস্য দেশের কর্মকর্তাদের কাছে নিজেদের আয়ের এই তথ্য প্রকাশ করেছে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সময় (২০১৫ থেকে ২০১৮) যে পরিমাণ আয় করেছিল ফিফা, কাতার বিশ্বকাপের চার বছরের চক্রে (২০১৯ থেকে ২০২২) তারচেয়ে ১০০ কোটি ডলার বেশি আয় করেছে। ফলে গত চার বছরে ফিফার আয় বেড়েছে ১০ হাজার ৩৬০ কোটি টাকা।
এবারের বিশ্বকাপের শীর্ষ পর্যায়ের পৃষ্ঠপোষক হলো কাতার এনার্জি। এছাড়া কাতারের ব্যাংক কিএনবি ও টেলিকম সংস্থা ওরেদুর মতো প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের চুক্তি করে ফিফা। আর্থিক প্ল্যাটফর্ম ক্রিপ্টো ডটকমের মতো তৃতীয় পর্যায়ের পৃষ্ঠপোষকদের সঙ্গেও চুক্তি করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
কোভিড-১৯ মহামারির পরও ফিফার আয় বাড়ে প্রায় ২৫০ কোটি ডলার (২৫ হাজার ৮৯৮ কোটি টাকা)। এই অর্থ দিয়ে ২০২০ সালে মহামারির সময় সদস্য দেশগুলোকে সহায়তা করার সিদ্ধান্ত নেয় ফিফা।
২০২৩ সালের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী ফুটবল বিশ্বকাপের জন্য আলাদা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। অন্যদিকে ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপে ৩২ দলের বদলে ৪৮ দল অংশ নেবে। ফলে আগামী চার বছরের চক্রে (২০২৩-২০২৬) ফিফা আয় করতে পারে এক হাজার কোটি ডলার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা